গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০৬ এএম ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আট মাসের বকেয়া বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

রোববার (১ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়। এতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বকেয়া বেতন বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলদের বেতন ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সরাসরি তাদের ব্যাংক হিসাব নম্বরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো হয়েছে। ইএফটির জন্য প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব শিক্ষকের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্য সংগ্রহ করা হয় এবং এরপর ইবিএএস++ সিস্টেমে যাচাই করা হয়। যদি কোনো তথ্য ভুল হিসেবে শনাক্ত হয়, তবে তা সঠিক হওয়ার পর বিল সাবমিট অপশনে যুক্ত করে বকেয়া বেতন পাঠানো হয়।

নির্দেশনায় প্রফেসর বি. এম. আব্দুল হান্নান বলেন, যে প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীর কোনো মাসের বেতন বা উৎসবভাতা বকেয়া আছে, সেই প্রতিষ্ঠানের প্রধানরা ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট অপশন থেকে প্রতিটি মাসের বিল আলাদাভাবে সাবমিট করবেন। দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষকদের বকেয়া অর্থ পাঠানো হবে।

ইএফটি চালু হওয়ার পর ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত কোনো শিক্ষক ইতোমধ্যেই অনলাইন এমপিও আবেদন করে বকেয়া পেয়ে থাকলে, তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন ব্যবহার করতে হবে।

মাউশি আরো জানায়, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক-কর্মচারীর বকেয়া অর্থ বিধিমতো নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে। ইএফটির মাধ্যমে বেতন প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে যদি কোনো শিক্ষক অতিরিক্ত বা কম অর্থ পান, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়, যদি এমপিও তালিকায় থাকা কোনো শিক্ষক মৃত্যুবরণ বা পদত্যাগ করেন, তবে সংশ্লিষ্ট মাসের বেতন বিধিমতো নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি, স্টপ পেমেন্ট, সনদ জালিয়াতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।

মাউশি আরো জানায়, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সব বকেয়া এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সতর্কভাবে অনুরোধ করা হলো।

এসি/আপ্র/০২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা
২৮ জুলাই ২০২৬

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা

সরবরাহ কমে যাওয়ায় বগুড়ার কাঁচামরিচের বাজারে আবারো ঊর্ধ্বমুখী দাম দেখা দিয়েছে। মাত্র এক দিনের ব্যবধান...

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন
২৮ জুলাই ২০২৬

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুত নিরাপদ সীমার অনেক ওপরে রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি খ...

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়
২৬ জুলাই ২০২৬

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের বছরের মতো এবারও...

টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা
২৫ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা

টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র এক সপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই