গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বটিয়াঘাটার রেজাউল হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৪৭ এএম ২০২৬
বটিয়াঘাটার রেজাউল হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড
ছবি

বটিয়াঘাটার রেজাউল হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

খুলনার বটিয়াঘাটা উপজেলার আলোচিত রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি এলাকার আব্দুস সালাম (৩০), মো. খুরশিদ আলম (৩৫) ও তার ভাই মো. খায়রুল শেখ (২৮)। খালাস পাওয়া আসামি হলেন এরশাদ শেখ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ সকালে বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছে ছিলেন রেজাউল শেখ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে রেজাউল মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে এগিয়ে আসা তার ছোট ভাই মেজবাহ উদ্দিনও হামলার শিকার হন।

পরে রেজাউল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় নিহতের ভাই মেজবাহ উদ্দিন বাদী হয়ে আব্দুস সালাম, মো. খুরশিদ আলম, মো. খায়রুল শেখ ও এরশাদ শেখকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, দোকান নির্মাণকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে রেজাউল শেখের আগে থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. গোলাম রসুল চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত তিন আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরশাদ শেখকে খালাস দেওয়া হয়। 
আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে