গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা এলএমবির সাবেক পরিচালক সুরেন্দ্রনাথ মণ্ডলের মৃত্যুতে শোক

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫৩ এএম ২০২৬
খুলনা এলএমবির সাবেক পরিচালক সুরেন্দ্রনাথ মণ্ডলের মৃত্যুতে শোক
ছবি

সুরেন্দ্রনাথ মণ্ডল - প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের (এলএমবি) সাবেক পরিচালক ও কয়রা উপজেলার দক্ষিণ হড্ডা গ্রামের বাসিন্দা সুরেন্দ্রনাথ মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা কমিটি।

এক শোকবার্তায় কমিটির নেতৃবৃন্দ বলেন, সুরেন্দ্রনাথ মণ্ডল ভূমি উন্নয়ন ব্যাংকের একজন আমরণ সুহৃদ ও নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যাংক পরিবার একজন আন্তরিক শুভানুধ্যায়ীকে হারাল।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় স্বাক্ষর করেন খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম ফরিদ রানা, সহসভাপতি আশীষ কুমার কুণ্ডু, সদস্য মো. শরিফুল ইসলাম, তরফদার বাদশা মিয়া, প্রশান্ত কুমার সরকার, মলিনা জোয়ার্দার, সরকার মনোনীত সদস্য মো. মোস্তফা কামাল, মো. আবু সাঈদ ও মারুফ উজ্জামান।-প্রেস বিজ্ঞপ্তি
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে