গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে উত্তাল খুবি, প্রশাসনিক ভবনে তালা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪০ এএম ২০২৬
ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে উত্তাল খুবি, প্রশাসনিক ভবনে তালা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সাধারণ শিক্ষার্থীরা সমাবেশের ডাক দেন। এর আগে বুধবার থেকেই সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের নারী ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা ওই মোবাইল ফোনটি উদ্ধার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হলের ক্যান্টিন পরিচালকের ছেলে ইমাম হাসান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেন।

শিক্ষার্থীরা দাবি করেন, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, অতীতেও বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির একাধিক অভিযোগের যথাযথ বিচার হয়নি। ফলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা এবং একাডেমিক কার্যক্রম বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

সানা/কেএমএএ/আপ্র/২৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, সবই নষ্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, সবই নষ্ট

প্রায় ১০ বছর ধরে সংসারের খরচ মিটিয়ে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্...

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ...

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ

একেএম ফজলুল হক: চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশন ভুল করে নবজাতকের শ...

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া
০৭ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই