গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মেনু

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে এক পরিবারের চারজন নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:২৭ এএম ২০২৬
বিয়ের দাওয়াতে যাওয়ার পথে এক পরিবারের চারজন নিহত
ছবি

ছবি সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যান মিথিলার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া এলাকার ওলি বর্মন রায়ের ছেলে মিথিলা চালক পরিমল বর্মন রায় (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্মন রায়ের স্ত্রী প্রতিমা বর্মন রায় (৩০) এবং প্রতিমার দুই সন্তান বিপাশা বর্মন রায় (৮) ও যাদব বর্মন রায় (৪)।

এ ঘটনায় প্রতিমার আরেক যমজ সন্তান নম্রত বর্মন রায় (৪) এবং একই যানের যাত্রী সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান বারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মিথিলাটিকে ধাক্কা দেয়।

ধাক্কার পর ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহত প্রতিমা বর্মন রায়ের স্বামী প্রদীপ বর্মন রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য স্ত্রী ও তিন সন্তানকে বড় ভাইয়ের সঙ্গে পাঠিয়েছিলাম। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। স্ত্রী আর দুই সন্তানকে একসঙ্গে হারালাম। আরেক সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি এখন কী নিয়ে বাঁচব, কীভাবে এই শোক সহ্য করব।”

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা হাবিব বলেন, দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী গাড়ি রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/ডিসি/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সৌদির আগুনে নিহত নওগাঁর সাত প্রবাসীর একসঙ্গে জানাজা
২৮ আগস্ট ২০২৬

সৌদির আগুনে নিহত নওগাঁর সাত প্রবাসীর একসঙ্গে জানাজা

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
২৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রব...

ঘোড়াঘাটে শিক্ষার্থী ও রোগীদের অনুদান, ছাত্রীদের বাইসাইকেল
২৮ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে শিক্ষার্থী ও রোগীদের অনুদান, ছাত্রীদের বাইসাইকেল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার ও শিক্ষ...

রংপুরে চার খুনে গাফিলতির সুযোগ নেই: কমিশনার
২৮ আগস্ট ২০২৬

রংপুরে চার খুনে গাফিলতির সুযোগ নেই: কমিশনার

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে