গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, ভাঙন আতঙ্ক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ২০:০৪ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:০৭ এএম ২০২৬
চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, ভাঙন আতঙ্ক
ছবি

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে নির্মিত তীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকায় ভয়াবহ ধস ও ফাটল দেখা দিয়েছে।

বাঁধের তিনটি স্থানে ব্লক ধসে যাওয়া এবং একাধিক স্থানে ফাটল সৃষ্টি হওয়ায় নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে তীব্র ভাঙন ও বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ধস ও ফাটলের বিষয়টি জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।

সরেজমিনে দেখা গেছে, বাঁধের প্রায় আধা কিলোমিটার এলাকার তিনটি পৃথক স্থানে যথাক্রমে ১০ মিটার, ১২ মিটার ও ৬ মিটার অংশের ব্লক পিচিং ধসে নদে বিলীন হয়ে গেছে।

এছাড়া অন্তত ১০টি স্থানে নতুন করে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ফলে বাঁধের প্রায় এক কিলোমিটার এলাকা বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীর রক্ষা প্রকল্পে ২০১৮ সাল থেকে একাধিকবার ধসের ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই আতঙ্কে থাকতে হয় তাদের।

কাঁচকোল সড়কটারী এলাকার বাসিন্দা মো. খতিব উদ্দিন বলেন, “ব্রহ্মপুত্রের এই পশ্চিম পাড়ের তীর রক্ষা বাঁধটি নির্মাণের পর আমরা নদীভাঙন থেকে কিছুটা রক্ষা পেয়েছিলাম।

কিন্তু কয়েক বছর ধরে বারবার ধসের ঘটনায় আমরা আবারও আতঙ্কিত হয়ে পড়েছি।


“পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে আমরা সর্বস্ব হারিয়ে আবারও ভাঙন ও বন্যার কবলে পড়ব।”

স্থানীয় বাসিন্দা নুরজাহান বেগম ও নুর নাহার বেগম বলেন, “প্রতিবার বর্ষা মৌসুম এলেই আমরা আতঙ্কে থাকি।

এবারও বাঁধে ধসের খবর শুনে দিন-রাত উদ্বেগে কাটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে।

আশা করা হচ্ছে, আগামী দুই-এক দিনের মধ্যেই ঝুঁকিপূর্ণ অংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ডিসি/আপ্র/০২/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জ...

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে