গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৪ জুন ২০২৬

মেনু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি

জেলা প্রতিনিধি, নওগাঁ

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৪:১৯ এএম ২০২৬
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি
ছবি

ছবি সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন (জোরপূর্বক পুশ) করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক জোরালো ও শক্ত অবস্থানের কারণে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগীদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির বিজিবির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের শূন্য লাইনের (জিরো লাইন) অভ্যন্তরে অবস্থানরত ওই ৯ ব্যক্তিকে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে কঠোর বাধা প্রদান করে। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের পুশ-ইন করতে ব্যর্থ হয়।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

করতোয়ার চরে জুয়ার আসর, যৌথ অভিযানের দাবি
২৪ জুন ২০২৬

করতোয়ার চরে জুয়ার আসর, যৌথ অভিযানের দাবি

ঘোড়াঘাট (দিনাজপর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ এবং রংপুরের পীরগঞ্জ থানার সীমান্তবর্তী কর...

অপপ্রচারের বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের মিছিল
২৪ জুন ২০২৬

অপপ্রচারের বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের মিছিল

অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ ম...

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৪ জুন ২০২৬

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এস এ খান শিল্টু, মেহেরপুর: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও...

তারাগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
২৪ জুন ২০২৬

তারাগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’-এই প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। আপনি কি মনে করেন এই মানববন্ধন ও দাবি সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে