গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রকৃত তথ্য উদঘাটনে সরকারের উদ্যোগ চায় হাদির পরিবার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ১০:৩৩ এএম ২০২৬
প্রকৃত তথ্য উদঘাটনে সরকারের উদ্যোগ চায় হাদির পরিবার
ছবি

সোমবার সকালে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন ওসমান হাদির বোন মাছুমা হাদি -ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে তার ভাইয়ের হত্যাকাণ্ডে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করার উদ্যোগ নেওয়া উচিত।

তিনি এ ঘটনায় দ্রুত বিচার ও পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছেন। সোমবার (৮ জুন) সকালে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন মাছুমা হাদি।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রহস্য উদ্ঘাটন করা না গেলে, আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি দ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন। এতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা পাবে।

মাছুমা হাদি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর হাদিকে গুলি করার ঘটনার পর আসামিরা কীভাবে ভারতে চলে গেল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন।

এ ঘটনায় রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত কিনা, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার অভিযোগপত্র দাখিলের সময় বারবার পরিবর্তন হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং ঘটনায় জড়িত সব ব্যক্তিকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে তা জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি কলকাতার ধর্মতলা এলাকায় এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেফতারের পর এ বিষয়ে তাকে ‘চুপ থাকতে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’।

পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে তার এ বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যের এক দিন পর তার বিরুদ্ধে মামলাও হল।

বাংলাদেশ বড় ওই হত্যাকাণ্ডের শিকার কে হয়েছিলেন, সে বিষয়ে কারও নাম না নিলেও ঘটনার ধারাবাহিকতা বলছে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েই কথা বলেছেন।

জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের গিয়ে আততায়ীর গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

সানা/কেএমএএ/আপ্র/৮/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে