গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুন্দরবনে গুলিতে জেলে নিহত, বন বিভাগের বিরুদ্ধে অভিযোগ, হামলা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশিত: ২১:২৬ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৬:০২ এএম ২০২৬
সুন্দরবনে গুলিতে জেলে নিহত, বন বিভাগের বিরুদ্ধে অভিযোগ, হামলা
ছবি

ছবি সংগৃহীত

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বনবিভাগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনে কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ বনকর্মী আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান।

নিহত জেলে আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে।

ওসি খালেদুর রহমান সাংবাদিকদের বলেন, গুলিতে বনজীবী নিহত হওয়ার পর বনবিভাগের কার্যালয়ে এলাকাবাসীর হামলার খবরে সেখানে এসআই অনিরুদ্ধের নেতৃত্বে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তিনি বলেন, আমি সাতক্ষীরা সদরে ওসিদের সমন্বয় সভায় ছিলাম। সেখান থেকে ঘটনাস্থলের রওয়ানা দিয়েছি।

এ বিষয়ে জানতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান বিকালে বলেন, গ্রামবাসী ও জেলেরা কার্যালয়ে হামলা করেছে। এতে বনবিভাগের পাঁচজন আহত হয়েছেন। তাদের জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ (৫৫), এফজি মো. মেজবাউল ইসলাম (৪০), এফজি ফয়জুর রহমান, এফজি আজাদুল ইসলাম এবং আউটসোর্সিং কর্মী এখলাছুর রহমান।

এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বিকালে বলেন, কাদের গুলিতে জেলে নিহত হয়েছেন এখনও সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। আমি স্পিডবোটে ঘটনাস্থলের পথে। বনবিভাগ তা নিশ্চিত হতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী জেলেদের দাবি, সকালে তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল দল তাদের নৌকাকে লক্ষ্য করে সংকেত দেয়। তবে জেলেরা তাৎক্ষণিকভাবে কাছে না গেলে বনকর্মীরা গুলি ছোড়েন বলে অভিযোগ তাদের। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। জীবিকার তাগিদে বনে যাওয়া জেলেদের ওপর এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। সেইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, এ বিষয়ে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেয়ারম্যানকে জানিয়েছেন।

সানা/কেএমএএ/আপ্র/১৮/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে