গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গরু চোর সন্দেহে পিটুনিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ১৫:১৬ এএম ২০২৬
গরু চোর সন্দেহে পিটুনিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন বাগচালা এলাকায় গরু চুরির অভিযোগে তিন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহতরা হলেন— পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মধ্যপীরের বাগ এলাকার সেলিম হোসেন (৪০), গাজীপুর জেলার শ্রীপুর থানার বন্দিভাঙ্গা গ্রামের আজহারুল ইসলাম এবং সিলেট সদর এলাকার কৃষ্ণ (৩৫)।

পুলিশ জানিয়েছে, তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (১০ মে) ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে গরু চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছে। এসব ঘটনায় পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় হতাশায় দিন কাটছিল এলাকাবাসীর। 

অভিযোগ রয়েছে, পুলিশের যোগসাজশেই এসব অপরাধ চলছে। এর প্রতিবাদে এলাকার লোকজন গত কয়েকদিন ধরে রাতে বিভিন্ন স্থানে ৫ জনের একটি গ্রুপে বিভক্ত হয়ে পাহারা দিচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ মে) দিবাগত রাতে পিকআপভ্যানে করে উপজেলার সলংগা এলাকায় ৮ থেকে ১০ জনের একটি চোর চক্র গরু চুরির চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দেয়। একপর্যায়ে একটি মোটরসাইকেল নিয়ে চোরদের ধাওয়া করে বাগচালা এলাকায় পিকআপটির গতিরোধ করা হয়। পরে উত্তেজিত জনতা পিকআপটিতে অগ্নিসংযোগ করে। এ সময় তিনজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সেলিম নামে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাগচালা এলাকার আবু বকর বাদী হয়ে রোববার দুপুরে থানায় একটি অভিযোগ করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, জনবল কম থাকায় সব এলাকায় টহল দেওয়া সম্ভব হয় না। তবে বর্তমানে টহল জোরদার করা হয়েছে। আগের চেয়ে চুরি ও ছিনতাই অনেকটাই কমে এসেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে