গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা প্রেসক্লাবে হামলায় ক্ষুব্ধ সাংবাদিকদের বিক্ষোভ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৩০ এএম ২০২৬
খুলনা প্রেসক্লাবে হামলায় ক্ষুব্ধ সাংবাদিকদের বিক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

খুলনা প্রেসক্লাব-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) প্রেসক্লাবের সামনের সড়কে এসব কর্মসূচি পালিত হয়। এর আগে গত রোববার সন্ধ্যায় বহিরাগত সন্ত্রাসীরা প্রেসক্লাবে অনধিকার প্রবেশ করে সাংবাদিকদের লাঞ্ছিত ও হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা আসন্ন ৩০ এপ্রিলের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোস্তফা সরোয়ারকে খুঁজতে থাকে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী তারিকুল ইসলামসহ অন্যরা বাধা দিলে তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়, তবে যাওয়ার আগে নির্বাচন ঘিরে হুমকি দিয়ে যায়।

ঘটনার পরপরই মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার না করায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং কোনো অবস্থাতেই দায়ীদের ছাড় দেওয়া হবে না।

কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে ঘটনার নিন্দা জানান এবং দ্রুত বিচার দাবি করেন।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে