গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুলিশে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে আইজিপির নির্দেশ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৫১ এএম ২০২৬
পুলিশে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে আইজিপির নির্দেশ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

পুলিশ বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আধুনিক সমাজে ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিংসহ সব ধরনের আইন প্রয়োগে পেশাদারিত্বের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও সদস্যদের নিয়ে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। প্রতিটি থানাকে সাধারণ মানুষের জন্য সহজগম্য, জনবান্ধব ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার নির্দেশনাও দেন তিনি।

আইনি ক্ষমতা প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সভায় খুলনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। আইজিপি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং বিভিন্ন জেলার পুলিশ সুপাররা।

এদিন আইজিপি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার নতুন ভবন পরিদর্শন করেন এবং রূপসায় নির্মাণাধীন পুলিশ কমিশনারের বাংলোর কাজের অগ্রগতি দেখেন। পাশাপাশি হরিণটানা থানার প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে