গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভাবী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১৯ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫০ এএম ২০২৬
ভাবী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক
ছবি

ছবি সংগৃহীত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ, রংপুর: রংপুরের বদরগঞ্জে ভাবীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে পৌর শহরের মন্ডলপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক লিতুন মিয়া উপজেলা ছাত্রলীগের পলাতক নেতা এবং ভুক্তভোগীর দেবর। চার বছর আগে বড় ভাই মোস্তাফিজার রহমানের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দেবরের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন মামলা (নং-১৪/২৩) দায়ের করেন। দীর্ঘ চার বছর বিচারিক কার্যক্রম চলার পর রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মেডিকেল প্রতিবেদন, পুলিশের চার্জশিট এবং বাদী-সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ওয়ারেন্টের ভিত্তিতে বদরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে তার বাড়ি থেকে লিতুন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

মামলার বাদী জানান, ঘটনার কারণে তার সাজানো সংসার ভেঙে গেছে এবং বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না ঘটে।

অভিযুক্ত লিতুন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই ও ভাবীর মধ্যে পারিবারিক সমস্যা ছিল এবং তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি আরও দাবি করেন, মামলাটি আপসের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, আসামির বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসের জ্বলন্ত নক্ষত্র
০৬ সেপ্টেম্বর ২০২৬

ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসের জ্বলন্ত নক্ষত্র

কুমিল্লা সংবাদদাতা: নবগঠিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের মতবিনিম...

জনবল সংকটে পূর্বাঞ্চলের ৫৩ রেলস্টেশন বন্ধ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জনবল সংকটে পূর্বাঞ্চলের ৫৩ রেলস্টেশন বন্ধ

একেএম ফজলুল হক: পর্যাপ্ত জনবলের অভাবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ব্যাহত হচ্ছে ট্রেন পরিচালনা ও যাত...

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জ...

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে