গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাম্পে তেল নিতে গিয়ে গরমে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: ১৫:৫০ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৪০ এএম ২০২৬
পাম্পে তেল নিতে গিয়ে গরমে নারীর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

নড়াইলে পাম্প থেকে তেল আনতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের লাভলী বেগম আজ সকালে নিজ বাড়ি থেকে বোরো আবাদের জন্য ডিজেল আনতে যান মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনে। সেখানে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন লাভলী বেগম। একপর্যায়ে সেখান থেকে ৩ লিটার তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।

এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাভলী বেগমের ভাই নাজমুল বলেন, লাভলী বেগমের স্বামী অসুস্থ হওয়ায় তাদের বর্গা জমি তিনি দেখাশোনা করেন। জমিতে তেল আনার জন্য আজ সকালে পাম্পে যান লাভলী। সেখানে লাইনে দাঁড়িয়েছিল। তেল নিয়ে ফেরার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।

মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, আমাদের পাম্প এলাকায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো কিছু আমার জানা নাই। আমরা তেল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। কখন কারা আসছে সেটি আমার জানার কথা না৷

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, আশপাশের লোক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

এসি/আপ্র/২০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে