গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:৫৪ এএম ২০২৬
খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনায় প্রকাশ্য দিবালোকে রাসিকুল আনাম নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেট সংলগ্ন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

রাজনীতির পাশাপাশি নিহত রাসিকুল আনাম রাসু ইট ও বালুর ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে রাসু নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে আসা দুজন সন্ত্রাসী রাসুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হয়ে রাসু লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক বিরাজ করছে। নিহত রাসু সাবেক ছাত্রদল নেতা ছিলেন। বর্তমানে খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কেএমপি ও দৌলতপুর থানা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সানা/এসি/আপ্র/১৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে