গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এবার ভালোবাসার টানে চীনা যুবক বাংলাদেশে

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ১৭:০১ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:০০ এএম ২০২৬
এবার ভালোবাসার টানে চীনা যুবক বাংলাদেশে
ছবি

ছবি সংগৃহীত

ভালোবাসার টানে সুদূর চীন থেকে মুন্সীগঞ্জে এসে সাহারা আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। রোববার (১ মার্চ) দিবাগত রাতে দুই পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাদের এই বিয়ে সম্পন্ন হয়।

এর আগে, রোববার বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলায় ছুটে আসেন চীনা নাগরিক ইয়ং ডিলি (২৮)। তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে সাহারা আক্তারের (২০) বাড়িতে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে প্রায় এক বছর আগে ইয়ং ডিলি ও সাহার আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর অবশেষে এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ইয়ং ডিলি।

রোববার সকালে রসুলপুর গ্রামে পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন সাহারের বাড়িতে ভিড় করেন। পরে দুই পরিবারের সম্মতিতে সন্ধ্যার পর কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সাহারা আক্তারের পরিবার জানায়, শুরুতে বিষয়টি নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। তবে দীর্ঘদিন যোগাযোগ, ভিডিও কল এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তারা আশ্বস্ত হন। ইয়ং ডিলিও ইসলাম ধর্ম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ দেখান বলে পরিবারের সদস্যরা জানান।

স্থানীয় ইউপি সদস্য সরকার জুয়েল বলেন, ঘটনাটি আমার পাশের ৬নং ওয়ার্ডে। তবে বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় বেশ সাড়া পড়েছে। সবকিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে বলে শুনেছি।

জানা গেছে, ইয়ং ডিলি বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন। বিয়ের পর কিছুদিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকবেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দম্পতি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবেন।

এসি/০২/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে