গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৪৬ এএম ২০২৬
রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
ছবি

পিয়ারুল সরদার -ছবি সংগৃহীত

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, অস্ত্র, হত্যা, মাদক, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে সদর থানায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে একাধিকবার গ্রেপ্তারও করা হয়েছিল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিয়ারুল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁর বুকে দুটি গুলির ক্ষত ছিল।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অনিক কুমার মণ্ডল বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে পিয়ারুলকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। দ্রুত ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করার পর দেখা যায়, তিনি মারা গেছেন। এ অবস্থায় তাঁর স্বজনেরা তাঁকে ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পিয়ারুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে বলেন, পিয়ারুল সরদার একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সানা/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়
১৬ অক্টোবর ২০২৬

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদ...

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে