গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৬

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৪৪ এএম ২০২৬
চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৬
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আনিছুর রহমান, চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ উভয় পক্ষের অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী নয়ারহাট ইউনিয়নের খেরুয়াচর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার বন্দবের চর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া এবং চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়াচর এলাকার তোতা মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলার রায় সেলিম মিয়ার পক্ষে যায়। এর পর বৃহস্পতিবার সকালে পূর্বঘোষণা অনুযায়ী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখলে নিতে যান সেলিম মিয়া। এ সময় তোতা মিয়ার পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের সময় উভয় পক্ষ ট্রাক্টর, দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে হুরমুজ আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মো. শহীদ আলী, মো. রাজা মিয়া ও মো. আমিনুল ইসলামসহ অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।

এ বিষয়ে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ সেলিম মিয়া ও তোতা মিয়ার মধ্যে বিরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সানা/আপ্র/০২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ
০২ অক্টোবর ২০২৬

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ

মোজাম্মেল হক নয়ন, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আবাদি জমি বর্গা নিয়ে সেখানে পুকুর খনন ও বালু উত্তোলনের অভ...

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু
০২ অক্টোবর ২০২৬

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে...

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২
০২ অক্টোবর ২০২৬

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২

চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গু...

চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু
০২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু

একে এম ফজলুল হক: স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী সচেতনতামূলক কর্মস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে