গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হাজির মাজার বস্তি উচ্ছেদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৮ এএম ২০২৬
টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হাজির মাজার বস্তি উচ্ছেদ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হাজির মাজার বস্তিতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে বস্তির অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে রাজউকের মালিকানাধীন জমি দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তরসংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পে-লোডার, এক্সকাভেটরসহ ভারী যন্ত্রপাতি ও বিপুলসংখ্যক শ্রমিক দিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অভিযানে নিরাপত্তা দেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রের ভাষ্য, হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে বড় মাদক বিক্রির আস্তানা হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে একাধিকবার অভিযান চালালেও মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জায়গাটি রাজউকের নিজস্ব মালিকানাধীন হওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো।

অভিযান শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেন বলেন, টঙ্গী এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ করা জমিতে যাতে পুনরায় অবৈধ দখল কিংবা মাদকের কোনো আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক মো. লিটন সরকার বলেন, রাজউকের প্লটটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহায়তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রাজউক এখন জমিটি বুঝে নিয়েছে। 
সানা/আপ্র/৩১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সারের কৃত্রিম সংকট বন্ধে রংপুরে কৃষিজীবী শ্রমিকদের মানববন্ধন
৩১ আগস্ট ২০২৬

সারের কৃত্রিম সংকট বন্ধে রংপুরে কৃষিজীবী শ্রমিকদের মানববন্ধন

মোঃ নুর জামাল হক: সার ও কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সারের কৃত্রিম সংকট নিরসনের দাবিতে রংপুরে...

সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগে বাবা আটক
৩১ আগস্ট ২০২৬

সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগে বাবা আটক

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে নিজের ১৮ মাস বয়সী সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনা...

জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’
৩১ আগস্ট ২০২৬

জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (...

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা
৩০ আগস্ট ২০২৬

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুর শহরের একই এলাকায় দুই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই