গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

সারের কৃত্রিম সংকট বন্ধে রংপুরে কৃষিজীবী শ্রমিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১৮:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৮ এএম ২০২৬
সারের কৃত্রিম সংকট বন্ধে রংপুরে কৃষিজীবী শ্রমিকদের মানববন্ধন
ছবি

ছবি সংগৃহীত

মোঃ নুর জামাল হক: সার ও কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সারের কৃত্রিম সংকট নিরসনের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখা।

রোববার (৩০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি করছে। তারা অবিলম্বে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি মো. জামিদুল ইসলাম আব্দুল্লাহ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা মো. আবুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ মোত্তালিব হোসেন এবং রংপুর মহানগর শাখার উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাতেন।

এ ছাড়া বক্তব্য দেন পরশুরাম থানা শাখার সভাপতি মো. জিউল হক জিয়াসহ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সার কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ। অথচ কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য করা হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই কৃষকদের স্বার্থে অবিলম্বে কৃত্রিম সংকট দূর করে সার সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের স্বার্থবিরোধী এই কৃত্রিম সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সানা/আপ্র/৩১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হাজির মাজার বস্তি উচ্ছেদ
৩১ আগস্ট ২০২৬

টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হাজির মাজার বস্তি উচ্ছেদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হাজির মাজার...

সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগে বাবা আটক
৩১ আগস্ট ২০২৬

সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগে বাবা আটক

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে নিজের ১৮ মাস বয়সী সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনা...

জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’
৩১ আগস্ট ২০২৬

জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (...

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা
৩০ আগস্ট ২০২৬

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুর শহরের একই এলাকায় দুই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই