গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:১৮ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:১৩ এএম ২০২৬
জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তার গতিরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। তখন তাকে ঘিরে ধরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তারা। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপি সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই তালিকার এক নম্বরে ছিলেন জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ বছরের ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ জাহেদকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। এর কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।

পুলিশের একটি সূত্র জানায়, জাহেদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধজগতের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাদক ও অস্ত্রের কারবার, এলাকায় আধিপত্য বিস্তার, অপরাধী গ্রুপগুলোর বিরোধ কিংবা পুরোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা
৩০ আগস্ট ২০২৬

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুর শহরের একই এলাকায় দুই...

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার
৩০ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর...

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ
৩০ আগস্ট ২০২৬

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বি...

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী
৩০ আগস্ট ২০২৬

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী

ঘোড়ায় চড়ে এসেছেন বর। পিছু পিছু এসেছে মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রীর বহর। বিয়ের পর পালকিতে চড়ে শ্বশুরবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই