গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৬ আগস্ট ২০২৬

মেনু

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

প্রকাশিত: ১১:৫০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:১৭ এএম ২০২৬
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
ছবি

ছবি সংগৃহীত

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

রোববার সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাসপাতালে আনার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত দুজনের অবস্থাও গুরুতর। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আহতরা হলেন জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিনাজপুরে পরিচ্ছন্নতা অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
১৬ আগস্ট ২০২৬

দিনাজপুরে পরিচ্ছন্নতা অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে...

চট্টগ্রামে মসজিদের পুকুরে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মসজিদের পুকুরে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যু...

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর
১৬ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সংসদ সদস্য আমির হামজার গাড়ি...

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন
১৫ আগস্ট ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ষড়যন্ত্রমূলক ও হয়র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে