গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৪ মে ২০২৬

মেনু

সাগরে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র আহ্বান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
সাগরে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র আহ্বান
ছবি

আন্তর্জাতিক তেল-গ্যাস উত্তোলনকারী কোম্পানির জন্য ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক উন্মুক্ত করে দরপত্র আহ্বান করা হয়েছে -ফাইল ছবি

সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করতে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) সংশোধন করে নতুন করে দরপত্র আহ্বান করেছে সরকার। রোববার (২৪ মে) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, “অফশোর বিডিং রাউন্ড ২০২৬”-এর আওতায় ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক উন্মুক্ত করা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে এবং দেশের বাইরে দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

দরপত্রের শর্ত অনুযায়ী, আগ্রহী কোম্পানিগুলো আগামী ৩০ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে এবং একই দিন দুপুর ২টায় তা খোলা হবে।

সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, নতুন “বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬” অনুযায়ী বিদেশি কোম্পানির মুনাফা পুরোপুরি নিজ দেশে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সিগনেচার বোনাস ও রয়্যালটি বাতিল করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী গ্যাসের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে। পাশাপাশি উত্তোলিত গ্যাস দেশীয় বাজারে বিক্রি বা রপ্তানির সুযোগ থাকলেও পেট্রোবাংলার প্রথম ক্রয়ের অধিকার থাকবে।

এছাড়া অগভীর ও গভীর সমুদ্র উভয় ক্ষেত্রেই ১০০ শতাংশ পর্যন্ত খরচ পুনরুদ্ধারের সুযোগ রাখা হয়েছে, যদিও বার্ষিক সীমা নির্ধারণ করা হয়েছে ৭৫ শতাংশ পর্যন্ত।

দরপত্রে অংশ নিতে নির্দিষ্ট উৎপাদন অভিজ্ঞতার শর্তও রাখা হয়েছে, যেখানে গভীর সমুদ্র ব্লকের জন্য তুলনামূলকভাবে বেশি সক্ষমতার কোম্পানিকে যোগ্য ধরা হবে।সানা/কেএমএএ/আপ্র/২৪/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
২৪ মে ২০২৬

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

মৃতদের কোমর থেকে শরীরের নিচের অংশ উড়ে গেছে

নির্বাচনে ব্যয়ের হিসাব দেননি ২১ প্রার্থী, আরো সময় বাড়ালো ইসি
২৪ মে ২০২৬

নির্বাচনে ব্যয়ের হিসাব দেননি ২১ প্রার্থী, আরো সময় বাড়ালো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জনকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে দ্বিতীয় দফ...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৪ মে ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রু...

ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নকর্মী পেলেন ঈদ উপহার
২৪ মে ২০২৬

ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নকর্মী পেলেন ঈদ উপহার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ৫ হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিশু রামিসা হত্যাকাণ্ডের অভিযোগপত্র ও দ্রুত বিচার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে এর দ্রুত বিচার নিশ্চিত করা হবে। আপনি কি মনে করেন -মন্ত্রীর আশ্বাস অনুযায়ী সব ঠিকঠাক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে