গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৪ মে ২০২৬

মেনু

হামের উপসর্গে মারা গেল আরো ১৬ শিশু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৭ এএম ২০২৬
হামের উপসর্গে মারা গেল আরো ১৬ শিশু
ছবি

ছবি সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরো ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর।

হামের উপসর্গে ঢাকায় ১০, রাজশাহীতে এক, সিলেটে এক, বরিশালে এক, ময়মনসিংহে দুই ও রংপুরে একজন মারা গেছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে।

এসি/আপ্র/২৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামে শিশুমৃত্যু পাঁচশ’ ছাড়ালো
২৩ মে ২০২৬

হামে শিশুমৃত্যু পাঁচশ’ ছাড়ালো

ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

টিকা নিয়েও হামে মৃত্যু বাড়ছে
২৩ মে ২০২৬

টিকা নিয়েও হামে মৃত্যু বাড়ছে

দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকলেও টিকাদান কর্মসূচির পরও কমছে না শিশুমৃত্যু। গত ১৫ মার্চ থেকে শুক্র...

হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ১৩ শিশুর
২৩ মে ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ১৩ শিশুর

দেশে দিন দিন হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছেই। হাম ও হামের বিভিন্ন জটিল উপসর্গে আক্রান্ত হয়ে সবশেষ...

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
২৩ মে ২০২৬

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদে ছুটি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিশু রামিসা হত্যাকাণ্ডের অভিযোগপত্র ও দ্রুত বিচার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে এর দ্রুত বিচার নিশ্চিত করা হবে। আপনি কি মনে করেন -মন্ত্রীর আশ্বাস অনুযায়ী সব ঠিকঠাক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে