গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৪ মে ২০২৬

মেনু

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৬:৪৮ এএম ২০২৬
টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
ছবি

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫) ও একই এলাকার শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩), একই এলাকার নবম শ্রেণীর শিক্ষার্থী সোলায়মানের ছেলে মো. সাইমন (১৪)।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবীর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়। পরে আহত সাইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসি/আপ্র/২৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
২৪ মে ২০২৬

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।রোব...

চরমোনাইয়ে মাদ্রাসার ছয়তলা থেকে ছাত্রীর লাফ
২৪ মে ২০২৬

চরমোনাইয়ে মাদ্রাসার ছয়তলা থেকে ছাত্রীর লাফ

বরিশালের চরমোনাই মহিলা মাদ্রাসার ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে ১৫ বছর বয়সী এক ছাত্রী শনিব...

রাশিয়া-ইউক্রেন সীমান্তে নিহত কিশোরগঞ্জের যুবক
২৩ মে ২০২৬

রাশিয়া-ইউক্রেন সীমান্তে নিহত কিশোরগঞ্জের যুবক

ভালো চাকরির আশায় চার মাস আগে রাশিয়ায় গিয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক মো. জাহাঙ্গীর হোসাই...

কয়েক কিলোমিটারে নেই বিদ্যালয়, শিক্ষাবঞ্চিত চরাঞ্চলের শিশুরা
২৩ মে ২০২৬

কয়েক কিলোমিটারে নেই বিদ্যালয়, শিক্ষাবঞ্চিত চরাঞ্চলের শিশুরা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদী তীরবর্তী চররমনী মোহন ইউনিয়নের ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিশু রামিসা হত্যাকাণ্ডের অভিযোগপত্র ও দ্রুত বিচার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে এর দ্রুত বিচার নিশ্চিত করা হবে। আপনি কি মনে করেন -মন্ত্রীর আশ্বাস অনুযায়ী সব ঠিকঠাক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে