ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ব্রিটিশ প্রশিক্ষণ কেন্দ্রে সেরা ক্যাডেট পুরস্কারজয়ী রিফাত

  • আপডেট সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: বিশ্বখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে (আরএমএএস) বাংলাদেশের জন্য গৌরবময় এক ইতিহাস সৃষ্টি করেছেন অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত। কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে তিনি একযোগে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন নিজেদের ফেসবুকে পোস্টে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ হাইকমিশন জানায়, অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে তার সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে আর্মি ইন্ডিভিজুয়াল ট্রেনিং কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল নিক কাউলি ওবিই তার হাতে স্যান্ডহার্স্ট মেডেল তুলে দেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে দ্য ইন্টারন্যাশনাল সোর্ড অর্জন করেন। একই সঙ্গে সব আন্তর্জাতিক ক্যাডেটের মধ্যে সামরিক দক্ষতা, একাডেমিক ফলাফল ও ব্যবহারিক মূল্যায়নে সর্বোচ্চ সাফল্যের জন্য তিনি লাভ করেন দ্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

সানা/ওআ/আপ্র১৫/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্রিটিশ প্রশিক্ষণ কেন্দ্রে সেরা ক্যাডেট পুরস্কারজয়ী রিফাত

আপডেট সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫