নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ‘টিম বাংলাদেশের’ ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে এই ইতিহাস গড়েন তারা। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।
প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করবেন।
ওআ/আপ্র/১৬/১২/২০২৫



















