সাহিত্য ডেস্ক: রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমসহ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বাপুসের পরিচালক আবুল বাসার ফিরোজ, মেলা আয়োজক কমিটির যুগ্ম সমন্বয়কারী রাজ্জাক রুবেল, সহ-সমন্বয়কারী কাউছার আহম্মেদ প্রমুখ।
বিজয় বইমেলা চলবে ২২ ডিসেম্বর পযংন্ত। কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
আজকের প্রত্যাশা/কেএমএএ

























