ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

  • আপডেট সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়াগামী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের মরদেহ ২৫০ সংখ্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আবু ওবায়েদ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫