ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

আসন্ন সংসদ নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে: সিইসি

  • আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।’

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় এ এসব কথা বলেন তিনি। ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সিইসি বলেন, আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, ‘আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।’

ওআ/আপ্র/০৯/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে: সিইসি

আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫