ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
কবিতা======

অনুসতা

  • আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চাঁদ অনির্বাণ

গাঙপাড়ে এসে মন
হয়ে ওঠে ক্ষিপ্ত।
ওই পাড়ে যারা আছে
কত সুখে লিপ্ত!

ভেবে ভেবে এরকম
বেড়ে যায় কষ্ট।
ছিল যত উদ্যম
হতে থাকে নষ্ট।

ধীরে ধীরে ভর করে
আলস্য শরীরে।
মেলে না তো সমাধান-
আর কী যে করি রে?

তারচেয়ে প্রচন্ড
লিপ্সাকে পাত্তা।
না দিলেই প্রশান্ত
হয়ে যেত আত্মা।

ঘুচে গিয়ে যত আছে
বুকভরা দুঃখ।
হিসেবটা বরাবর
মিলে যেত সূক্ষ্ম।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কবিতা======

অনুসতা

আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

চাঁদ অনির্বাণ

গাঙপাড়ে এসে মন
হয়ে ওঠে ক্ষিপ্ত।
ওই পাড়ে যারা আছে
কত সুখে লিপ্ত!

ভেবে ভেবে এরকম
বেড়ে যায় কষ্ট।
ছিল যত উদ্যম
হতে থাকে নষ্ট।

ধীরে ধীরে ভর করে
আলস্য শরীরে।
মেলে না তো সমাধান-
আর কী যে করি রে?

তারচেয়ে প্রচন্ড
লিপ্সাকে পাত্তা।
না দিলেই প্রশান্ত
হয়ে যেত আত্মা।

ঘুচে গিয়ে যত আছে
বুকভরা দুঃখ।
হিসেবটা বরাবর
মিলে যেত সূক্ষ্ম।

আজকের প্রত্যাশা/কেএমএএ